logo

সাংবাদিক রাজুর পাশে দাঁড়ানোর ঘোষণা রাশেদ খাঁনের

সাংবাদিক রাজুর পাশে দাঁড়ানোর ঘোষণা রাশেদ খাঁনের
সমকালের সাংবাদিক রাজুকে হেনস্তা করার দৃশ্য ও রাশেদ খাঁনের কোলাজ ছবি।

চিত্রনায়িকা পরীমনি ও তার দেহরক্ষীদের হাতে সাংবাদিক হেনস্তার ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক রবিউল ইসলাম রাজুর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি বলেন, তাকে ‘সাংবাদিক রবিউল ইসলাম রাজু’ যেভাবে ব্লেম দিয়ে অপদস্ত করা হয়েছে আমি এই ঘটনাট তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। আমরা রাজুর সাথে আছি, ইনশাআল্লাহ।

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালীন রাজুর ভূমিকা স্মরণ করে রাশেদ খাঁন জানান, ‘শেখ হাসিনার ৯০ পার্সেন্ট পতন হয়ে গেছে, ১০ পার্সেন্ট ধাক্কা দাও।’ তখন গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছিলো। নুরুল হক নুরকে কোর্টে তোলার জন্য আনা হয়। বৃষ্টির কারণে দু'জন সাংবাদিক ছাড়া বাকিরা বারান্দায়, এদিক-সেদিক অবস্থান নেয়। পুলিশ নুরুল হক নুরকে যখন লিফটে তুলবে, তখন সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজু নুরুল হক নুরকে প্রশ্ন করে বলেন, নুর ভাই আন্দোলন তো বন্ধ হয়ে গেছে, আপনার কোনো বার্তা আছে? তখন নুরুল হক নুর বলেন, শেখ হাসিনার ৯০পার্সেন্ট পতন হয়ে গেছে, ১০ পার্সেন্ট ধাক্কা দাও.....। ভিডিওটি সমকালের পেজ থেকে আপলোড দেওয়ার সাথে সাথে মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সকল গণমাধ্যম এই ভিডিও প্রচার করে। জাতি পায় নতুন শক্তি, সাহস ও নির্দেশনা। আজকের দিনে হয়তো কিছু মানুষের কাছে এই বক্তব্যের গুরুত্ব নেই। কিন্তু গণঅভ্যুত্থানের সময় এটিই ছিল সবচেয়ে সাহসী ও ক্ষুরধার বক্তব্য।

তিনি বলেন, ‘অনেকে এই বক্তব্য শুনেছে, কিন্তু কেউ পিছনের গল্প জানে না। পিছনের সেই গল্প সৃষ্টির নায়ক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজু। অত্যন্ত অমায়িক ও ভাল ছেলে সে। তাকে কখনো রাগতে দেখিনি। সবসময় পরিপাটি থাকে। ঠিক পোশাকআশাকে সে যেমন পরিপাটি; আচরণ, কথাবার্তা, ব্যবহারও একইরকম পরিপাটি ও মৃদু। ছেলেটির এক হাতে জন্মগতভাবে ত্রুটি আছে। এটি তাকে কখনো কোনো বাধা সৃষ্টি করতে পারেনি। বরং স্বাভাবিক অনেকের চেয়ে তার ক্যামেরা ধরার স্টাইল ও ভিডিও এডিটিং সুন্দর।

ভুক্তভোগী সাংবাদিকের পাশে থাকার ঘোষণা দিয়ে রাশেদ খাঁন বলেন, আমি তার সাংবাদিকতা জীবনের সফলতা কামনা করি। তাকে যেভাবে ব্লেম দিয়ে অপদস্ত করা হয়েছে আমি এই ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। আমরা রাজুর সাথে আছি, ইনশাআল্লাহ।