অ্যাসোসিয়েশন কাপ টার্গেটবলের দুই বিভাগেই চ্যাম্পিয়ন বিজিবি

প্রথম অ্যাসোসিয়েশন কাপ টার্গেটবল প্রতিযোগিতায় পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২০ ও ২১ জুলাই ঢাকার রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সংস্থা ও ক্লাব অংশ নেয়। পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ পুলিশ টার্গেটবল ক্লাবকে ২৪-১১ গোলে হারিয়ে শিরোপা জেতে বিজিবি।
নারী বিভাগের ফাইনালেও দাপট দেখায় বিজিবি। ভিএস স্পোর্টিং ক্লাব, ঢাকাকে ১৭-৫ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দলটি।
ফাইনালে নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে বিজিবি পুরুষ দলের ল্যান্স নায়েক মো. মেহেদী হাসান এবং নারী দলের সিপাহী সানজিদা চৌধুরী জেবিন নিজ নিজ বিভাগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

এর আগে বিজয় দিবস টার্গেটবল প্রতিযোগিতার পুরুষ বিভাগেও বাংলাদেশ পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বিজিবি।
দুই বিভাগের বিজয়ী খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিনন্দন জানিয়েছেন বিজিবির মহাপরিচালক। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও বিজিবির খেলোয়াড়রা সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
.png)





