logo

জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ

জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ

চট্টগ্রামের লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হল ঐতিহাসিক আবদুল জব্বারের বলীখেলার ১১৭তম আসর। এবারের আসরে ১০৮ জন প্রতিযোগীর মধ্যে থেকে চ্যাম্পিয়ন হয়েছেন বাঘা শরীফ। 

ফাইনাল রাউন্ডে কুমিল্লা থেকে আগত রাশেদ বলীকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেন বাঘা শরীফ। চ্যাম্পিয়ন বলীকে ৩০ হাজার টাকা এবং রানার-আপ বলীকে ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

স্থানীয় ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ১৯০৯ সালে তরুণদের উদ্বুদ্ধ ও সংগঠিত করার লক্ষ্যে এ প্রতিযোগিতা শুরু করেন। গত এক শতকে এটি একটি বৃহৎ জনউৎসবে পরিণত হয়েছে। প্রতি বছর বৈশাখ মাসে আয়োজিত এ খেলা চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।