Advertisement

জাতীয় ৯ ও ১০ বল পুলে চ্যাম্পিয়ন আল আমিন-নাফি

এশিয়া পোস্ট স্পোর্টস
জাতীয় ৯ ও ১০ বল পুলে চ্যাম্পিয়ন আল আমিন-নাফি
ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশন আয়োজিত জাতীয় ৯ বল ও ১০ বল পুল চ্যাম্পিয়নশিপ ২০২৬ সফলভাবে শেষ হয়েছে।

৯ বল পুলের ফাইনালে মো. আল আমিন ১৩-৭ গেমে নাঈমুর আলম পিয়াশকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। এই বিভাগে অংশ নেন ১০০ জন খেলোয়াড়।

অন্যদিকে ৮৩ খেলোয়াড়ের ১০ বল পুলের রোমাঞ্চকর ফাইনালে নাফি ১৩-১২ গেমে মো. মিলনকে পরাজিত করে শিরোপা জেতেন।

চ্যাম্পিয়ন ও রানার্সআপের হাতে যথাক্রমে ৫০ হাজার ও ৩০ হাজার টাকা তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সরকার মুহাম্মদ শামসুদ্দিন (অব.)।