logo

পাকিস্তানকে ৮-০ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা

পাকিস্তানকে ৮-০ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা
ছবি: এশিয়া পোস্ট

ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত জুনিয়র এএইচএফ কাপ নারী হকিতে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) পাকিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচে হ্যাটট্রিক করেছেন ইমা, স্বীকৃতিস্বরূপ ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৬ গোলে হারায় হংকংকে। ওই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হন আইরিন আক্তার রিয়া।

বৃহস্পতিবার মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন বাংলাদেশ হকি ফেডারেশনের চেয়ারম্যান বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান, সিআইপি আজিমুল হক বাবুল, ওমান বিএনপির সভাপতি নুর হোসেন তালুকদার সহ নানা শ্রেণি পেশার প্রবাসীরা।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে উজবেকিস্তানকে হারিয়েছিল। সেই ম্যাচেও ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন রিয়া। টানা তিন জয়ে টুর্নামেন্টে ভাল অবস্থানে রয়েছে বাংলাদেশের মেয়েরা।

এবারের আসরের শিরোপা নির্ধারণী ম্যাচটি ১৮ জুলাই অনুষ্ঠিত হবে।