ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

গ্যারেথ ডেলানি ও লরকান টাকারের ব্যাটে বড় পুঁজি সংগ্রহ করে আয়ারল্যান্ড। ২০ ওভারে তাদের সংগ্রহ হয় ৯ উইকেটে ১৮২ রান। বোলিংয়ে এসে নিজের কারিশমা দেখান অভিষিক্ত বোলার ম্যাট হোলার্ড। দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৩৪ রানে হারিয়ে ইতিহাস গড়েছে আইরিশরা।
ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে ভারতীয়দের বিপক্ষে এটাই আয়ারল্যান্ডের প্রথম জয়। ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে এর আগে ১১ বারের দেখায় ভারতের বিপক্ষে প্রতিবারই হেরেছিল আয়ারল্যান্ড। বেলফাস্টে আজ ঘরের মাঠে সেই গোরো খুলল আয়ারল্যান্ড।
ভারত দলে ছিলেন অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, ইশান কিশান, শ্রেয়াস আইয়ারদের মতো উড়ন্ত ফর্মের ব্যাটাররা। অনদিকে আয়ারল্যান্ডের প্রথম সারির ৬ ক্রিকেটারই নেই! তাই আয়ারল্যান্ডের আত্মবিশ্বাস ছিল তলানীতে। তবে এই অবস্থাতেই দলটি ইতিহাস গড়ল।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে হোঁচট খায় আয়ারল্যান্ড। ৫১ রানের মাথায় হারায় প্রথম চারটি উইকেট। তবে পঞ্চম উইকেট জুটিতে দুর্দান্ত খেলে যান লরকান টাকার ও গ্যারেথ ডেলানি। পরের উিইকেটে জর্জ ডকরেলকে নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন ডেলানি। তাতেই বড় পুঁজি পেয়ে যায় স্বাগতিকরা।
দারুণ ব্যাট করে সর্বোচ্চ ৫০ রান করেন টাকার। ৪৯ রান আসে ডেলানির ব্যাট থেকে। এ ছাড়া টিম টেক্টর ১৭, রস অ্যাডায়ের ১২, বেন কালিজ ১৫ ও জর্জ ডকরেল ১৯ রান করেন। আর ২০ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৮২ রান।
জবাবে ব্যাট করতে নেমে একদিকে ভারতের ব্যাটাররা আয়ারল্যান্ডের বোলারদের বেধড়ক পেটাচ্ছিলেন, অপর প্রান্তে টপাটপ উইকেট পড়তে থাকে।
তবে আপনতালে খেলে যান ওপেনার অভিষেক শর্মা। কিন্তু দলকে বিপদে ফেলে ব্যক্তিগত ৪৯ রানে ফেরেন তিনিও। তিলক ভার্মা ও অক্ষর প্যাটেলকে নিয়ে জয়ের প্রয়াস চালান শিবম ডুবে। কিন্তু তারা প্রত্যেকেই ব্যক্তিগত হয়েছেন।
১৯ রানে তিলক, ১৫ রানে অক্ষর ও ২৫ রানে ডুবে আউট হন। আর বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। ফলে ১৪৮ রানে তামে ভারতের ইনিংস।
আয়ারল্যান্ডের সফল বোলার হন ম্যাট হোলার্ড। সর্বোচ্চ তিন উইকেট নেন তিনি। এ ছাড়া তিন উইকেট পেয়েছেন ম্যাথিউ হ্যাম্প্রেসও। আর জাই মন্ড্রা নেন দুটি উইকেট।





