logo
Advertisement

এশিয়ান গেমস অভিষেকে বাংলাদেশের জালে ১৩ গোল

এশিয়ান গেমস অভিষেকে বাংলাদেশের জালে ১৩ গোল
হকিতে চীনের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশের মেয়েরা। ছবি: বাংলাদেশ হকির ফেসবুক পেজ থেকে নেওয়া

এশিয়ান গেমসে অভিষেকটা সুখকর হলো না বাংলাদেশ নারী হকি দলের। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী চীনের কাছে ১৩-০ গোলের বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজের মেয়েরা।

রোববার জাপানের গিফুতে গ্রুপ পর্বের ম্যাচে শুরু থেকেই বাংলাদেশের ওপর আধিপত্য দেখায় বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর দল চীন। ম্যাচজুড়েই একের পর এক আক্রমণ সামলাতে হয়েছে বাংলাদেশের রক্ষণকে। শেষ পর্যন্ত প্রতিপক্ষের জালে কোনো গোলও করতে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশ নারী হকির জন্য অবশ্য এশিয়ান গেমসে খেলাটাই ঐতিহাসিক ঘটনা। গত এপ্রিলে জাকার্তায় বাছাইপর্বে হংকং চায়নাকে ২–১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা করে নেয় তারা।

মূল আসরের আগে বাংলাদেশের বেশ কয়েকজন খেলোয়াড় অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপেও খেলেছেন। সেখানে বাংলাদেশ পঞ্চম হয়ে অভিযান শেষ করেছিল।

এশিয়ান গেমসে বাংলাদেশের গ্রুপে চীন ছাড়াও রয়েছে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, কাজাখস্তান ও চাইনিজ তাইপে। প্রথম ম্যাচের বড় হার পেছনে ফেলে পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ এখন বাংলাদেশের সামনে।