logo
Advertisement

বিপিএল ফিক্সিংয়ে জড়িত এনসিপি নেতা রাকিবুল নিষিদ্ধ

এশিয়া পোস্ট ডেস্ক
বিপিএল ফিক্সিংয়ে জড়িত এনসিপি নেতা রাকিবুল নিষিদ্ধ
রাকিবুল ইসলাম সানি। ছবি: ফেসবুক আইডি থেকে নেওয়া

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হওয়ায় নিষিদ্ধ করা হয়েছে সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্য সচিব রাকিবুল ইসলাম সানিকে। তিনি এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক।

Advertisement

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে অভিযুক্ত তিনজনের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে আগামী ১৫ দিনের মধ্যে তাঁরা নিজেদের বিরুদ্ধে অভিযোগগুলো খণ্ডন করে বক্তব্য তুলে ধরতে পারবেন।

আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা, ২০২৪-এর দুটি ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

আইসিসির ২.৪.৪ ধারা অনুযায়ী, দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়ানোর জন্য রাকিবুলের কাছে আসা কোনো প্রস্তাব বা আমন্ত্রণের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে যথাসময়ে জানাতে ব্যর্থ হওয়ার অভিযোগ রয়েছে।

এ ছাড়া ২.৪.৬ ধারা অনুযায়ী, সম্ভাব্য দুর্নীতিমূলক কর্মকাণ্ডের তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ বা অস্বীকৃতি জানানোর অভিযোগও আনা হয়েছে।

বিসিবি জানিয়েছে, অভিযোগের আওতায় থাকা রাকিবুল ইসলাম সানিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। চার্জের নোটিশ পাওয়ার পর অভিযোগের জবাব দেওয়ার জন্য তাকে আগামী ১৪ দিন সময় দেওয়া হয়েছে।

রাকিবুল ইসলাম ছাড়াও বিপিএলে ফিক্সিংয়ে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোখলেসুর রহমান শামীম ও বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির হোসাইন।