logo

বাংলাদেশ স্পোর্টস সাপোর্টার্স এ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

বাংলাদেশ স্পোর্টস সাপোর্টার্স এ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

ক্রিকেট ফুটবল থেকে শুরু করে দেশের প্রত্যেকটা খেলায় মাঠে গিয়ে সমর্থন দেয়া সমর্থকদের নিয়ে গঠিত সংগঠন বাংলাদেশ স্পোর্টস সাপোর্টার্স এ্যাসোসিয়েশনের অফিসিয়ালি তাদের কার্যক্রম শুরু করবে আসন্ন পাকিস্তান সিরিজ থেকেই। তার আগে  বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে এক রেস্তোরায় জমকালো আয়োজনে সংগঠনটির আত্মপ্রকাশ হয়। 

আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনটি সামনে আনে নিজেদের ডিজাইন করা দারুন এক জার্সি। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্ববায়ক স্বর্ণজয়ী আর্চার সৈয়দ তানভীর রহমান, সদস্য সচিব এম এ রহিম শেখসহ আজীবন সদস্যরা। সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে প্রোগ্রামে উপস্থিত ছিলেন জাহেদ পারভেজ চৌধুরী। এছাড়া অন্যান্য প্রায় সকল উপদেষ্টা উপস্থিত থেকে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন। দেশের ক্রীড়াঙ্গনে প্রাণ ফেরাতে সমর্থকদের এই নিঃস্বার্থ প্রচেষ্টা আজীবন চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সদস্যরা।