বাংলাদেশের খেলা দেখতে মাঠে জাইমা রহমান

চলতি বছরে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে নেমেছে বাংলাদেশ দল। বুধবার (১১ মার্চ) পাকিস্তানের বিপক্ষে মিরপুর শেরে বাংলায় শুরু হয়েছে প্রথম ওয়ানডে। ম্যাচটি দেখতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।
বিসিবি প্রাঙ্গণে পৌঁছলে তাকে স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় বিসিবির অন্যান্য পরিচালকও সেখানে উপস্থিত ছিলেন।
বিসিবির প্রেসিডেন্ট বক্সে উপস্থিত থেকে খেলা উপভোগ করছেন জাইমা রহমান। এদিন টসের আগেই মাঠে পৌঁছান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল। তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরি সুজন।
এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং করছে মেহেদী হাসান মিরাজের দল। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ উইকেটে ১০১ রান সংগ্রহ করেছে সফরকারী পাকিস্তান।