logo

বিশ্বকাপ জিতে কত টাকা পেল ভারত

বিশ্বকাপ জিতে কত টাকা পেল ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আনন্দের সঙ্গে বড় অঙ্কের অর্থ পুরস্কারও পাচ্ছে ভারত ক্রিকেট দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জয়ের পাশাপাশি মোটা অঙ্কের প্রাইজমানিও ঘরে তুলেছে ভারত।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মোট ১ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার প্রাইজমানি ঘোষণা করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬৪ কোটির বেশি টাকা।

চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার হিসেবে ভারত পেয়েছে ৩০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় সাড়ে ৩৬ কোটি টাকা।

ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ হওয়া নিউজিল্যান্ড পেয়েছে ১৬ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ কোটির বেশি টাকা।

এছাড়া সেমিফাইনালে বিদায় নেওয়া দুই দল দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড পেয়েছে ৭ লাখ ৯০ হাজার ডলার করে। বাংলাদেশি টাকায় যা প্রায় সাড়ে ৯ কোটির বেশি।

সুপার এইট থেকে বিদায় নেওয়া চার দল জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান পেয়েছে ৩ লাখ ৮০ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে চার কোটির বেশি।

আর গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া ১২টি দল অংশগ্রহণ বাবদ পেয়েছে ২ লাখ ৫০ হাজার ডলার করে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটির বেশি।