logo

শেষ ম্যাচেও অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড

শেষ ম্যাচেও অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের আগে স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি বিসিবি।

প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত দলটিই রাখা হয়েছে শেষ টি-টোয়েন্টির জন্য। ফলে আবদুল গাফফার ও রিপন মণ্ডলও স্কোয়াডে থাকছেন। এই সিরিজ দিয়েই প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন তাঁরা। প্রথম ম্যাচে রিপন একাদশে সুযোগ পেলেও এখনো অভিষেক হয়নি আবদুল গাফফারের।

তিন ম্যাচের সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জয় পেয়েছিল স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

আগামীকাল বেলা ২টায় মিরপুরে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এই ম্যাচে জিতলে সিরিজ নিশ্চিত করবে লিটন দাসের দল। অন্যদিকে নিউজিল্যান্ডের লক্ষ্য থাকবে শেষ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানো।

তৃতীয় টি-টোয়েন্টির বাংলাদেশ স্কোয়াড:

লিটন দাস, পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, রিপন মণ্ডল, সাইফ উদ্দিন ও আবদুল গাফফার।