logo

অ্যাক্রেডিটেশন কার্ড নিয়ে বিসিবির নতুন পলিসি, সাংবাদিকদের ক্ষোভ

অ্যাক্রেডিটেশন কার্ড নিয়ে বিসিবির নতুন পলিসি, সাংবাদিকদের ক্ষোভ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ। খেলা শুরুর মাত্র সাত ঘণ্টা আগে অ্যাক্রেডিটেশন পলিসি ঘোষণা করা হয়েছে। যেখানে বলা হয়েছে, তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধিত প্রতিষ্ঠান ছাড়া কাউকে অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হবে না।

বিসিবি মিডিয়া কমিটির পক্ষ থেকে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সঙ্গে বুধবার গভীর রাতে যোগাযোগ করে একই সিদ্ধান্তের কথা জানিয়ে পক্ষে থাকার অনুরোধ করা হয়, যা তাৎক্ষণিকভাবে বিএসপিএ নাকচ করে দেয়। 

পূর্ব ঘোষণা না দিয়ে বিসিবির অ্যাক্রেডিটেশন পলিসি পরিবর্তনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিএসপিএ এক সংবাদ বিজ্ঞপিতে জানায়, এমন সিদ্ধান্তকে বিএসপিএ কোনোভাবেই সমর্থন করে না। আলোচনার মাধ্যমে স্থায়ী অ্যাক্রেডিটেশন পলিসি তৈরির দাবি তুলেছে ক্রীড়া সাংবাদিকদের সংগঠনটি।