logo

বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি পিসিবির

বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি পিসিবির

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলছে নানা আলোচনা। নিরাপত্তার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ। এই ইস্যুতে এখনো আলোচনা চলমান। এর মধ্যেই এলো নতুন খবর। বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বিসিবির দৃঢ় অবস্থানে সমর্থন দিয়ে আইসিসিকে একটি চিঠি পাঠিয়েছে পিসিবির গভর্নিং বডি। তারা জানিয়েছে, প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতার সময়ে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বিসিবির অবস্থানকে তারা সমর্থন করে।

সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভারতে নিরাপত্তার কারণে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। বাংলাদেশের বিষয়টি সমাধানের জন্য বুধবার (২১ জানুয়ারি) আইসিসি একটি বোর্ড সভা ডেকেছে বলে জানা গেছে। তবে আইসিসিকে পিসিবির এমন মেইল বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না বলে ধারণা করা হচ্ছে।