logo

নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

পাকিস্তানকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারানোর পর আত্মবিশ্বাসী বাংলাদেশ এবার একই দল নিয়েই নামছে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। কোনো পরিবর্তন না এনে জয়ী কম্বিনেশনেই আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচক প্যানেল।

সিরিজের প্রথম ওয়ানডে ১৭ এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ২০ এপ্রিল দ্বিতীয় ম্যাচ। এরপর ২৩ এপ্রিল চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজের সূচিতেও আনা হয়েছে পরিবর্তন। চট্টগ্রামে ২৭ ও ২৯ এপ্রিল প্রথম দুই টি-টোয়েন্টি আগে সন্ধ্যা ৬টায় হওয়ার কথা থাকলেও নতুন সময় অনুযায়ী ম্যাচ দুটি শুরু হবে দুপুর ২টায়। ম্যাচ শেষ হওয়ার সম্ভাব্য সময় বিকেল ৫টা ১০ মিনিট।

মিরপুরে ২ মে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টির সময় অপরিবর্তিত থাকছে, সেটিও শুরু হবে দুপুর ২টায়।

বাংলাদেশ দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহঅধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা।