সিরিজ জয়ের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক নিক কেলি।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ এই ম্যাচে নামছে সিরিজ নিশ্চিতের লক্ষ্য নিয়ে। চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে ১৮৩ রান তাড়া করে ৬ উইকেটের জয় পেয়েছিল লিটন দাসের দল। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে একটি বলও মাঠে না গড়িয়ে পরিত্যক্ত হয়।
শেষ ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তানজিম হাসান সাকিবের জায়গায় দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। বোলিংয়ে বাড়তি ভারসাম্য এবং ব্যাটিং গভীরতার ভাবনা থেকেই এই পরিবর্তন আনা হয়েছে।
নিউজিল্যান্ড একাদশেও পরিবর্তন এসেছে। কিউই দলে আছেন জেডেন লেনক্স ও বেন সিয়ার্স। প্রথম ম্যাচে বোলিংয়ে নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারা নিউজিল্যান্ড মিরপুরে আগে বল হাতে চাপ তৈরি করতে চাইবে।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, রিপন মন্ডল।
নিউজিল্যান্ড একাদশ
কাটেনে ক্লার্ক, টিম রবিনসন, ডেন ক্লিভার, নিক কেলি, বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, জেডেন লেনক্স, বেন সিয়ার্স।