ফ্রিতে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ দেখতে পারবে শিক্ষার্থীরা

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপকে ঘিরে দর্শক উপস্থিতি বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে আয়োজকরা। টুর্নামেন্ট চলাকালে প্রতিটি ম্যাচের দিনে স্কুল ও কলেজ শিক্ষার্থীরা মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের (এসবিএনসিএস) ক্লাব হাউস গ্যালারিতে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে।
তবে এই সুবিধা পেতে শিক্ষার্থীদের কিছু শর্ত মানতে হবে। মাঠে প্রবেশের সময় স্কুল বা কলেজের ইউনিফর্ম পরা থাকতে হবে অথবা সঙ্গে রাখতে হবে বৈধ শিক্ষার্থী পরিচয়পত্র। এ দুটির যে কোনো একটি প্রদর্শন করলেই ফ্রি এন্ট্রির সুযোগ মিলবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণ দর্শকদের মাঠে এনে ঘরোয়া ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ানো এবং স্টেডিয়ামের পরিবেশ আরও প্রাণবন্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। স্কুল-কলেজ শিক্ষার্থীদের সরাসরি খেলা দেখার সুযোগ করে দেওয়ার মাধ্যমে নতুন প্রজন্মকে ক্রিকেটের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬-এর ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে মিরপুরের ঐতিহ্যবাহী শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে এই বিশেষ সুবিধা শুধু ক্লাব হাউস স্ট্যান্ডের জন্য প্রযোজ্য থাকবে।