সোশ্যাল মিডিয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন তামিম

নিজেকে ঘিরে সাম্প্রতিক সময়ের নানা জল্পনা-কল্পনাকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের প্রতি স্পষ্ট অসন্তোষ জানিয়ে তিনি এসব তথ্যকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তামিম বলেন, সারাদিন ধরে তাকে নিয়ে যে আলোচনা ও খবর ছড়িয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তিনি জানান, আলোচিত বিষয়ে তার কাছে কোনো ধরনের আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক প্রস্তাব আসেনি।
একই সঙ্গে তিনি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যাচাই ছাড়া এ ধরনের সংবাদ প্রচার না করার আহ্বান জানান।