অজিদের টেস্টে হারিয়ে টাইগারদের নতুন ইতিহাস
ডারউইনে চলছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা। প্রথম তিন দিনের দাপটের পর চতুর্থ দিনের শুরুতেই ঐতিহাসিক এক জয়ের আরও কাছে পৌছে গেছে বাংলাদেশ। ম্যাচের সকল আপডেট পেতে নজর রাখুন এশিয়া পোস্টের লাইভ আপডেটে।
-e1618a.webp)
অপেক্ষার অবসান। অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে প্রথমবার টেস্টে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। বিউ ওয়েবস্টারকে বাউন্ডারি হাঁকিয়ে স্মরণীয় জয় নিশ্চিত করেন মুমিনুল হক।
৫৭ রানের লক্ষ্য বাংলাদেশ ছুঁয়েছে মাত্র ১৪.২ ওভারে, এক উইকেট হারিয়ে। মুমিনুল ৩০ ও শাদমান ইসলাম ২৫ রানে অপরাজিত থাকেন। ডারউইন টেস্ট ৯ উইকেটে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

তানজিদের বিদায়ের পর আর কোনো বিপদ হতে দেননি শাদমান ইসলাম ও মুমিনুল হক। দ্বিতীয় উইকেটে ২৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে লক্ষ্য অর্ধেকের বেশি পেরিয়ে গেছেন তারা। ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৩ রান। শাদমান ১৭ ও মুমিনুল ১৪ রানে অপরাজিত আছেন। ইতিহাস গড়তে প্রয়োজন আর মাত্র ২৪ রান।

তানজিদের বিদায়ের পর বাংলাদেশের রানতাড়া এগিয়ে নিচ্ছেন শাদমান ইসলাম ও মুমিনুল হক। মিচেল স্টার্কের বলে দুজনই একটি করে বাউন্ডারি হাঁকিয়েছেন। নাথান লায়নের প্রথম ওভারেও তিন রান করে নিয়েছেন দুজন। ৫.৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৪ রান। শাদমান ১৬ ও মুমিনুল ৭ রানে অপরাজিত। ঐতিহাসিক জয়ের জন্য প্রয়োজন আরও ৩৩ রান।

৫৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। জশ হ্যাজেলউডের ভেতরে ঢোকা বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন তানজিদ হাসান তামিম। পাঁচ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। দুই ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪ রান। শাদমান ইসলামের সঙ্গে ক্রিজে আছেন মুমিনুল হক। জয়ের জন্য প্রয়োজন আরও ৫৩ রান।

৫৭ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন শাদমান ইসলাম ও তানজিদ হাসান তামিম। মিচেল স্টার্কের প্রথম ওভারে ভেতরের কানায় পাওয়া বাউন্ডারিতে রানের খাতা খুলেছেন শাদমান। এক ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৪ রান। ইতিহাস গড়তে প্রয়োজন আরও ৫৩ রান।

নাথান লায়নকে এলবিডব্লিউ করে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ২৮৪ রানে গুটিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ১৫ রান করা লায়ন। এই উইকেটে ইনিংসে পাঁচ শিকার পূর্ণ করেন মিরাজ। হাসান মাহমুদ নিয়েছেন তিনটি উইকেট।
অস্ট্রেলিয়ার হয়ে একাই লড়েছেন ক্যামেরন গ্রিন। ২০১ বলে ১০৪ রান করেন তিনি। প্রথম ইনিংসে ২২৮ রানে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে এখন ঐতিহাসিক জয়ের লক্ষ্য মাত্র ৫৭ রান।

শতক তুলে নেওয়া ক্যামেরন গ্রিনকে বোল্ড করে বাংলাদেশকে বড় সাফল্য এনে দিয়েছেন হাসান মাহমুদ। তার নিচু হয়ে আসা বলে ব্যাটের ভেতরের কানায় লেগে স্টাম্প ভেঙেছে। ২০১ বলে ৪ চার ও এক ছক্কায় ১০৪ রান করে ফিরেছেন গ্রিন। এটি হাসানের তৃতীয় শিকার। অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে দিতে এখন মাত্র এক উইকেট প্রয়োজন বাংলাদেশের।

বাংলাদেশের বিপক্ষে লড়াই চালিয়ে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট শতক তুলে নিয়েছেন ক্যামেরন গ্রিন। তাসকিন আহমেদের বলে দুই রান নিয়ে তিন অঙ্কে পৌঁছান তিনি। ঘরের মাঠে এটি গ্রিনের প্রথম টেস্ট শতক। নাথান লায়নকে আলিঙ্গন করে ব্যাট উঁচিয়ে উদ্যাপন করেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।

তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ধরা পড়েছেন মিচেল স্টার্ক। বাইরের দিকে বেরিয়ে যাওয়া বল খেলতে গিয়ে কানায় লাগান তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ৩৪ বলে ১৮ রান করে ফিরেছেন স্টার্ক। তার বিদায়ে অস্ট্রেলিয়ার অষ্টম উইকেট তুলে নিল বাংলাদেশ।

লাঞ্চ বিরতির পর বল হাতে নিয়ন্ত্রিত শুরু করেছেন তাসকিন আহমেদ। তার প্রথম ওভার থেকে মাত্র এক রান নিয়েছে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ককে একবার বাইরের কানায় পরাস্তও করেন তাসকিন। ৮৫ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ২৪৪ রান, লিড ১৬ রানের। গ্রিন ৮৬ ও স্টার্ক ১৪ রানে অপরাজিত।

চতুর্থ দিনের প্রথম সেশনে অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার ও প্যাট কামিন্সকে ফিরিয়েছে বাংলাদেশ। তিনটি উইকেটই নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তবে ক্যামেরন গ্রিন ও মিচেল স্টার্কের ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে লিড নিয়েছে অস্ট্রেলিয়া।
লাঞ্চ বিরতিতে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ২৪৩ রান, লিড ১৫ রানের। গ্রিন ৮৫ ও স্টার্ক ১৪ রানে অপরাজিত আছেন। মিরাজ নিয়েছেন চার উইকেট।

ক্যামেরন গ্রিন ও মিচেল স্টার্কের প্রতিরোধে বাংলাদেশের ২২৮ রানের লিড মুছে ফেলেছে অস্ট্রেলিয়া। ৮০.৩ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ২২৯ রান, লিড ১ রানের। গ্রিন ৭৬ ও স্টার্ক ৯ রানে অপরাজিত। ৮০ ওভার শেষে দ্বিতীয় নতুন বল নিয়েছে বাংলাদেশ, বোলিং করছেন হাসান মাহমুদ।

মিরাজের ঘূর্ণিতে ফিরেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। ভেতরের কানায় লেগে প্যাড ছুঁয়ে যাওয়া বলটি ফরোয়ার্ড শর্ট লেগে তালুবন্দী করেন শাদমান ইসলাম। ৩২ বলে ৮ রান করেন কামিন্স। ২০৬ রানে সপ্তম উইকেট হারানো অস্ট্রেলিয়া এখনো পিছিয়ে ২২ রানে। এটি মিরাজের চতুর্থ শিকার।

ষষ্ঠ উইকেট হারানোর পর ক্যামেরন গ্রিনকে সঙ্গ দিচ্ছেন প্যাট কামিন্স। মিরাজ ও তাইজুলের ঘূর্ণি সামলে ধীরে ধীরে ব্যবধান কমাচ্ছে স্বাগতিকরা। ৭৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ২০৬ রান। গ্রিন ৬৩ ও কামিন্স ৮ রানে অপরাজিত। বাংলাদেশ এখনো এগিয়ে ২২ রানে।

বিউ ওয়েবস্টারকে বোল্ড করে অস্ট্রেলিয়াকে ষষ্ঠ ধাক্কা দিয়েছেন মিরাজ। বাঁকবে ভেবে খেলতে গিয়ে সোজা যাওয়া বলে অফ স্টাম্প হারান ২১ বলে ৫ রান করা ওয়েবস্টার। ৬৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১৯৫ রান। গ্রিন ৫৯ ও প্যাট কামিন্স ১ রানে অপরাজিত। স্বাগতিকরা এখনো পিছিয়ে ৩৩ রানে।

এক প্রান্ত আগলে রেখে অর্ধশতক তুলে নিয়েছেন ক্যামেরন গ্রিন। হাসান মাহমুদের বল মিড অফের পাশ দিয়ে পাঠিয়ে তিন রান নিয়ে ফিফটি পূর্ণ করেন তিনি। ২০২২ সালের ডিসেম্বরের পর ঘরের মাঠে ১২ টেস্ট ইনিংসে এটি গ্রিনের প্রথম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস।

বাংলাদেশকে দিনের প্রথম সাফল্য এনে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার বল রক্ষণাত্মকভাবে খেলতে গিয়ে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ধরা পড়েছেন অ্যালেক্স ক্যারি। ৭২ বলে ৩০ রান করেন তিনি। পঞ্চম উইকেটে ৫৫ রানের জুটি ভাঙার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ১৭৮ রান।

ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারির প্রতিরোধ ভাঙার লক্ষ্য নিয়ে বল হাতে শুরু করেছেন তাইজুল ইসলাম। দিনের প্রথম ওভার থেকে চার রান নিয়েছে অস্ট্রেলিয়া। ৫৪ ওভার শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ১৬৫ রান। গ্রিন ৪৫ ও ক্যারি ২১ রানে অপরাজিত।

ডারউইনে অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রথম টেস্টের চতুর্থ দিনের লাইভ ব্লগে স্বাগতম। ২২৮ রানের প্রথম ইনিংস লিড নেওয়া বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেটে ১৬১ রান নিয়ে দিন শুরু করেছে অস্ট্রেলিয়া। স্বাগতিকরা পিছিয়ে ৬৭ রানে।