logo

দ্য হানড্রেডে দল পেলেন মুস্তাফিজ

দ্য হানড্রেডে দল পেলেন মুস্তাফিজ

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেডে দল পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। লন্ডনে অনুষ্ঠিত ২০২৬ আসরের নিলামে তাকে ১ লাখ পাউন্ডে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বেশি।

১০০ বলের এই টুর্নামেন্টে এবারই প্রথমবারের মতো খেলবেন মোস্তাফিজ। দ্য হানড্রেডে খেলতে চূড়ান্ত নিলামের তালিকায় বাংলাদেশের দুজন ক্রিকেটারের নাম ছিল—মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। তবে স্পিনারদের টায়ার–ওয়ানে থাকা রিশাদ কোনো দল পাননি।

৩০ বছর বয়সী মোস্তাফিজকে তার ভিত্তিমূল্যেই দলে নেয় বার্মিংহাম ফিনিক্স। সেন্ট্রাল লন্ডনের পিকাডিলি লাইটসে অনুষ্ঠিত নিলামে মোট আটটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেয়।

বার্মিংহাম ফিনিক্স দলে মোস্তাফিজ খেলবেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল, ক্রিস উড, পাকিস্তানের উসমান তারিক এবং দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরার সঙ্গে।

দ্য হানড্রেডের পঞ্চম আসর শুরু হবে আগামী ২১ জুলাই।