logo

তামিমকে সভাপতি করে বিসিবির আহ্বায়ক কমিটি ঘোষণা

তামিমকে সভাপতি করে বিসিবির আহ্বায়ক কমিটি ঘোষণা

আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১১ সদস্যের এই কমিটির নেতৃত্বে রাখা হয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।

 

বিসিবির নির্বাচনি প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সিদ্ধান্তে এই পরিবর্তন আনা হয়েছে। বোর্ড ভেঙে দিয়ে আগামী তিন মাসের জন্য ক্রিকেট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে নতুন এই কমিটিকে।

 

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহিনী, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

 

এই কমিটি নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব পালন করবে এবং নতুন নির্বাচিত কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্বও তাদের ওপর থাকবে।