Advertisement

টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, বাংলাদেশ দলে দুই পরিবর্তন

এশিয়া পোস্ট স্পোর্টস
টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, বাংলাদেশ দলে দুই পরিবর্তন
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে আগে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ।

Advertisement

বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। শরিফুল ইসলাম ও শেখ মেহেদী জায়গা হারিয়েছেন। তাদের বদলে দলে ফিরেছেন নাহিদ রানা ও নাসুম আহমেদ। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পর সিরিজে ফিরতে হলে তিন বিভাগেই উন্নতি করতে হবে বাংলাদেশকে। নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এই ম্যাচেও নেই। উইকেটকিপিংয়ের দায়িত্বে থাকছেন পারভেজ হোসেন ইমন।

অস্ট্রেলিয়াও একাদশে একটি পরিবর্তন এনেছে। জেভিয়ার বার্টলেটের জায়গায় খেলছেন অ্যারন হার্ডি।

প্রথম টি-টোয়েন্টিতে হেরে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। তাই এই ম্যাচে হারলেই সিরিজ হাতছাড়া হবে স্বাগতিকদের। অন্যদিকে অস্ট্রেলিয়ার সামনে সুযোগ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আবদুল গাফফার সাকলাইন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ, জশ ইংলিস, কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, স্পেনসার জনসন।

টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, বাংলাদেশ দলে দুই পরিবর্তন