logo

সিলেটে তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ

ছবি: সংগৃহীত
১৮ মে ২০২৬, ০৫: ২২ পিএম
আলো স্বল্পতায় দিনের খেলা শেষ

৪৩৭ রানের টার্গেটে পাকিস্তান মাত্র ২ ওভার ব্যাট করার পরই আলো দ্রুত কমে আসে। আম্পায়াররা আলো মেপে খেলা চালানোর মতো উপযুক্ত মনে করেননি। তাই তৃতীয় দিনের খেলা শেষ ঘোষণা করা হয়। পাকিস্তান দিন শেষ করেছে ২ ওভারে বিনা উইকেটে ০ রানে।

১৮ মে ২০২৬, ০৫: ২২ পিএম
পাকিস্তানের লক্ষ্য ৪৩৭ রান

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট ৩৯০ রানে। প্রথম ইনিংসের ৪৬ রানের লিড মিলিয়ে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৩৭। সিলেট টেস্টে সিরিজ বাঁচাতে হলে সফরকারীদের করতে হবে প্রায় অসম্ভব এক রান তাড়া।

১৮ মে ২০২৬, ০৫: ২২ পিএম
১০৩তম ওভার: মুশফিক থামলেন ১৩৭ রানে

বাংলাদেশের ইনিংস শেষ হলো মুশফিকুর রহিমের উইকেটে। সাজিদ খানের ফ্লাইটেড বলে স্লগ সুইপ খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ দেন মুশফিক। ২৩৩ বলে ১২ চার ও ১ ছক্কায় ১৩৭ রান করে ফিরলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তার ১৪তম টেস্ট সেঞ্চুরিতেই বাংলাদেশ পাকিস্তানের সামনে বড় লক্ষ্য দাঁড় করায়।

১৮ মে ২০২৬, ০৩: ৩৭ পিএম
৮৫তম ওভার: চার মেরে মুশফিকের রেকর্ড গড়া শতক

অপেক্ষা শেষ হলো ৮৪.৩ ওভারে। আব্বাসের শর্ট অব লেংথ বল পেয়ে গালির পাশ দিয়ে চার মারেন মুশফিকুর রহিম। সেই বাউন্ডারিতেই পূর্ণ হয় তার টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। মুমিনুলক হক (১৩)কে টপকে টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন মুশফিকুর রহিমের (১৪)। তিনি অপরাজিত ১০৪ রানে। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩২৫ রান।

১৮ মে ২০২৬, ০৩: ৩৭ পিএম
৮২তম ওভার: সেঞ্চুরির পথে মুশফিক

সাজিদ খানের ওভারে আত্মবিশ্বাসী শটে বাউন্ডারি মারেন মুশফিকুর রহিম। ৮১.৫ ওভারে ফ্লাইটেড বলের পিচে গিয়ে সোজা ব্যাটে চার মারেন তিনি। ওই বাউন্ডারিতেই নব্বইয়ের ঘরে আরও এগিয়ে যান মুশফিক। ওভার শেষে তিনি অপরাজিত ৯৬ রানে।

১৮ মে ২০২৬, ০২: ৫২ পিএম
বড় লিড নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ

চা-বিরতিতে গেল বাংলাদেশ। শেষ ওভারে নো বলসহ ৭ রান এসেছে খুররম শাহজাদের ওভার থেকে। তাইজুল ইসলাম নো বলে চার মেরে দলকে ৩০০ পেরিয়ে নেওয়ার পর মুশফিকুর রহিম ১ রান নিয়ে নব্বইয়ে পৌঁছেছেন। মুশফিক অপরাজিত ৯০, তাইজুল ৮ রানে। বাংলাদেশের সংগ্রহ ৩০৭/৬

১৮ মে ২০২৬, ০২: ৫২ পিএম
৭৬ তম ওভার: মুশফিকের দুই চার

খুররম শাহজাদের ওভার থেকে এসেছে ৯ রান। মুশফিকুর রহিম দুটি চার মেরেছেন, একটি এজ হয়ে স্লিপ-গালির মাঝ দিয়ে, আরেকটি শর্ট বলে নিয়ন্ত্রিত পুলে। তবে ওভারের শেষ বলে তাইজুলের গ্লাভসে আঘাত লাগে, যা বাংলাদেশের জন্য সামান্য উদ্বেগ তৈরি করে। বাংলাদেশের সংগ্রহ ২৯৫/৬

১৮ মে ২০২৬, ১২: ১৩ পিএম
২৪৯ রানে এগিয়ে থেকে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

২৪৯ রানে এগিয়ে থেকে মধ্যাহ্নভোজে গেলো বাংলাদেশ। পঞ্চম উইকেটে ৪১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন লিটন-মুশফিক। ১৫ রানে প্যাভিলিয়নে ফেরেন শান্ত। লিটন-মুশফিক দু’জনের সামনেই সুযোগ ফিফটি হাঁকানোর।

১৮ মে ২০২৬, ১১: ১৭ এএম
২০০ রানের লিড বাংলাদেশের

সিলেট টেস্টে ২০০ রানের লিড পেয়েছে বাংলাদেশ। হাতে আছে আরও ৬ উইকেট। পাকিস্তানের জন্য যে বড় টার্গেট অপেক্ষা করছে তা বলাই যায়। ৪০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫২। ১৭ রানে মুশফিক এবং ২২ রানে লিটন অপরাজিত আছেন।

১৮ মে ২০২৬, ১০: ৪৬ এএম
ফিরলেন নাজমুল

সকালে খেলা শুররুতেই ফিরলেন নাজমুল। দ্বিতীয় ইনিংসে খুররম শাহজাদের করা ৩১তম ওভারের চতুর্থ বলে এলবিডব্লু হয়েছেন নাজমুল। ৪৬ বলে ১৫ রান করলেন।