logo

বাংলাদেশ সিরিজে বাবরের বাদ পড়ার কারণ জানালেন পাকিস্তান কোচ

বাংলাদেশ সিরিজে বাবরের বাদ পড়ার কারণ জানালেন পাকিস্তান কোচ

বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। তবে ঘোষিত দলে জায়গা হয়নি দলের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমের। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশামতো পারফর্ম করতে না পারলেও ওয়ানডে স্কোয়াডে তার অনুপস্থিতি নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে।

এ বিষয়ে কথা বলেছেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন। তিনি জানিয়েছেন, এই সিরিজে মূলত তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার দিকেই নজর দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

হেসনের মতে, দলের কিছু সিনিয়র ক্রিকেটারকে বাইরে রেখে নতুনদের পরীক্ষা করার এটিই ভালো সময়। তিনি বলেন, দলে জায়গা পাওয়া তরুণদের জন্য এটি নিজেদের প্রমাণ করার বড় সুযোগ।

কোচ উদাহরণ হিসেবে কয়েকজন নতুন মুখের কথাও উল্লেখ করেন। তার মতে, সাহিবজাদা ফারহান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলেছেন এবং ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন। একইভাবে শামিল হোসেন ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন এবং লিস্ট ‘এ’ ক্রিকেটেও ভালো করেছেন।

হেসন আশা করছেন, এই তরুণ ক্রিকেটাররা আন্তর্জাতিক মঞ্চেও নিজেদের সামর্থ্য দেখাতে পারবে এবং দলকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।