logo

শান্ত-লিটনের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

শান্ত-লিটনের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া নিউজিল্যান্ড নতুন বলেই চাপে ফেলে দেয় স্বাগতিকদের টপ অর্ডারকে।

তবে শুরুতে ধাক্কা সামলে এখন ইনিংস গড়ার চেষ্টা করছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৩৫ রান। ক্রিজে আছেন নাজমুল হোসেন শান্ত ৬৫ (৮০ বলে, ৬ চার, ১ ছক্কা) ও লিটন দাস ৪০ (৬১ বলে, ১ চার)।

এর আগে ইনিংসের শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সাইফ হাসান শূন্য রানে ফিরলে চাপ আরও বাড়ে। এরপর তানজিদ হাসান ও সৌম্য সরকারও ইনিংস বড় করতে পারেননি। পাওয়ারপ্লে শেষেই ৩ উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই হারিয়ে ফেলে টাইগাররা।

সেখান থেকে ধৈর্য ধরে ব্যাটিং করে ম্যাচে ফেরার চেষ্টা করছেন শান্ত ও লিটন। দুজন মিলে শতরানের জুটি গড়ে ইনিংসকে স্থিতিশীল করেছেন। এর মধ্যে নিজের অর্ধশতকও তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

নিউজিল্যান্ডের বোলাররা শুরুতে গতি ও বাউন্স কাজে লাগিয়ে সফল হলেও মাঝের ওভারে এই জুটিকে ভাঙতে পারছে না।

চট্টগ্রামের উইকেট শুরুতে কিছুটা কঠিন মনে হলেও এখন ব্যাটিং সহজ হচ্ছে। শেষের দিকে দ্রুত রান তুলতে পারলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ গড়ার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে।