logo

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন মুশতাক

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন মুশতাক
মুশতাক আহমেদ। ছবি: বিসিবির ভিডিও থেকে নেওয়া

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় বাংলাদেশের সামনে খুলে দিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন। ম্যাকেতে দ্বিতীয় টেস্টে বড় হারে সেই যাত্রায় ধাক্কা এলেও আশা হারাচ্ছেন না স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। তার বিশ্বাস, নিজেদের ক্রিকেটটা খেলতে পারলে শেষ পর্যন্ত ফাইনালের লড়াইয়েও থাকতে পারে বাংলাদেশ।

২০২৫-২৭ চক্রে বাংলাদেশের সামনে এখনো ছয়টি টেস্ট বাকি। ক্রিকবাজের হিসাবে, ফাইনালের সম্ভাবনা শক্ত করতে এই ম্যাচগুলো থেকে আরও ৪৭ পয়েন্ট প্রয়োজন হবে। বিশেষ করে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে চারটি টেস্ট বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

বাংলাদেশের সম্ভাবনা নিয়ে মুশতাক বলেন, “ইনশাআল্লাহ, কেন নয়? আমরা এখন খুব ভালো অবস্থানে আছি। যদি ভালো ক্রিকেট খেলতে পারি এবং বিশ্বাসটা ধরে রাখতে পারি, তাহলে শেষ পর্যন্ত যাওয়ার অধিকার আমাদের আছে।”

তবে তার কাছে হিসাবের চেয়েও গুরুত্বপূর্ণ দলের মানসিকতা। আন্তর্জাতিক ক্রিকেটে জিততে হলে হারের ভয় সরিয়ে রাখার কথাই বলছেন পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার।

মুশতাক বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ জেতার একমাত্র উপায় হলো, হার নিয়ে দুশ্চিন্তা না করা। কোচ হিসেবে আমাদের এই মানসিকতাটাই বদলাতে হবে।” খেলোয়াড়, নির্বাচক ও সংশ্লিষ্ট সবাই একই ভাবনায় আছেন বলেও মনে করেন তিনি।

অস্ট্রেলিয়া সফরে ডারউইনে প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। তবে ম্যাকেতে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল। তারপরও বর্তমান চক্রে তিন জয়ে পয়েন্ট তালিকার ওপরের দিকেই রয়েছে বাংলাদেশ এবং ফাইনালের দৌড় থেকে ছিটকে যায়নি।

মুশতাক বর্তমানে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাই পারফরম্যান্স ও অনূর্ধ্ব-২৩ দলের স্পিনারদের নিয়ে চার দিনের বিশেষ ক্যাম্প পরিচালনা করছেন। সেখানে তার সঙ্গে কাজ করছেন সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ও নাবিল সামাদসহ কয়েকজন স্থানীয় কোচ।

শুধু ক্রিকেটার নয়, স্থানীয় স্পিন বোলিং কোচ তৈরির ওপরও গুরুত্ব দিচ্ছেন মুশতাক। তার মতে, এ ধরনের ক্যাম্প তিন মাস পরপর আয়োজন করা গেলে স্পিনারদের পাশাপাশি দেশীয় কোচদেরও কারিগরি ও কৌশলগত জ্ঞান বাড়বে