গ্রিভস-চেজের প্রতিরোধে ব্যবধান কমাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট গড়িয়েছে তৃতীয় দিনে। প্রথম দুই দিনে কখনো ব্যাটাররা, কখনো বোলাররা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছেন। দুই দলের সামনেই এখন ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করার সুযোগ। তৃতীয় দিনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, উইকেট, রান ও মাঠের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন এশিয়া পোস্টের লাইভ ব্লগে।

মিরপুর টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসের ২৭২ রানের জবাবে ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনের শুরুতে ১৩৪ রানে ৪ উইকেট হারানো ক্যারিবীয়রা ত্যাগনারায়ণ চন্দরপলকে হারিয়ে আরও চাপে পড়েছিল। তবে জাস্টিন গ্রিভস ও রোস্টন চেজের প্রতিরোধে সেই চাপ অনেকটাই কাটিয়েছে সফরকারীরা।
৭২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২০৮ রান। গ্রিভস ৪৪ ও চেজ ২৫ রানে অপরাজিত। ষষ্ঠ উইকেটে তাদের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৪৪ রান। বাংলাদেশের চেয়ে এখনো ৬৬ রানে পিছিয়ে ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে লিড নিতে এই জুটি ভাঙা জরুরি হয়ে উঠেছে স্বাগতিকদের জন্য।

মিরপুর টেস্টের তৃতীয় দিনে ৬২ ওভার শেষে ৫ উইকেটে ১৭৬ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৯৬ রানে পিছিয়ে সফরকারীরা। জাস্টিন গ্রিভস ২৮ ও রোস্টন চেজ ১১ রানে অপরাজিত। এর আগে ৫৬ রান করা ত্যাগনারায়ণ চন্দরপলকে ফিরিয়ে দিনের প্রথম সাফল্য এনে দেন শরিফুল ইসলাম।

মিরপুর টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম উইকেট তুলে নিলেন শরিফুল ইসলাম। ৫৮তম ওভারের দ্বিতীয় বলে অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন ত্যাগনারায়ণ চন্দরপল। ১৮৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৬ রান করেন তিনি।

মিরপুর টেস্টের তৃতীয় দিনের শুরুটা সতর্ক ব্যাটিংয়ে করেছেন ওয়েস্ট ইন্ডিজের দুই অপরাজিত ব্যাটার ত্যাগনারায়ণ চন্দরপল ও জাস্টিন গ্রিভস। দ্বিতীয় দিনের ৪ উইকেটে ১৩৪ রান থেকে ব্যাটিং শুরু করে কোনো উইকেট না হারিয়েই দলীয় সংগ্রহ দেড়শ পার করেছেন তাঁরা।
এরই মধ্যে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন চন্দরপল। তাইজুল ইসলামকে মিডউইকেটের দিকে ঠেলে এক রান নিয়ে অর্ধশতক পূর্ণ করেন বাঁহাতি এই ওপেনার। ধৈর্যশীল ব্যাটিংয়ে তাঁকে সঙ্গ দিচ্ছেন গ্রিভস।
সর্বশেষ ৫৬.৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ১৫৬ রান। চন্দরপল ৫১ ও গ্রিভস ২৪ রানে অপরাজিত। পঞ্চম উইকেটে তাঁদের জুটি থেকে এসেছে ৫৯ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৭২ রানের চেয়ে এখনো ১১৬ রানে পিছিয়ে ক্যারিবীয়রা।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের লাইভ ব্লগে সবাইকে স্বাগতম।
প্রথম দিনটা বাংলাদেশের জন্য সম্ভাবনাময় হলেও দ্বিতীয় দিনের শুরুতেই বদলে যায় ম্যাচের চিত্র। ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ শেষ ৭ উইকেট হারায় মাত্র ৫৯ রানে। আগের দিন ৯৯ রানে অপরাজিত থাকা সাদমান ইসলাম সেঞ্চুরি পূর্ণ করলেও ১০৫ রানের বেশি এগোতে পারেননি। ক্যারিবীয় স্পিনার জোমেল ওয়ারিক্যান ৫৩ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে অলআউট করেন ২৭২ রানে।
জবাবে ব্যাট করতে নেমে জন ক্যাম্পবেলের ৫৪ রানে ভালো অবস্থানে পৌঁছেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। শেষ পর্যন্ত বৃষ্টি ও আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ৪ উইকেটে ১৩৪ রান তোলে তারা।
তৃতীয় দিনের শুরুতে প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ১৩৮ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। হাতে ৬ উইকেট। এখান থেকে ম্যাচ কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার অপেক্ষা।