অস্ট্রেলিয়া সিরিজে কেন মাঠে নেই ‘ফিউচার স্টার্স’

তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধানের দায়িত্ব নিয়েই বল বয়ের সংস্কৃতি ফিরিয়েছিলেন ‘ফিউচার স্টার্স’ নামে। এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে দেখা গিয়েছিল কিশোর-কিশোরীদের তৎপরতা।
তামিম এখন বিসিবির নির্বাচিত সভাপতি। তারপরও কেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজে বাউন্ডারি লাইনে কেন নেই উঠতি ক্রিকেটাররা?
বিসিবি সূত্রে জানা গেছে ম্যাচের দৈর্ঘ্য (৫০ ওভার) আর জৌষ্ঠের তীব্র গরমের কারণেই মিরপুরে ওয়ানডে সিরিজের ম্যাচগুলোতে খুদে ক্রিকেটারদের রাখা হয়নি। তবে চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলোতে দেখা যাবে মাঠজুড়ে ফিউচার স্টারদের পদচারণা।
