Advertisement

আইসিসি র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলেন মুস্তাফিজ

এশিয়া পোস্ট নিউজ
আইসিসি র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলেন মুস্তাফিজ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন এই অভিজ্ঞ বোলার।

নতুন হালনাগাদের আগে মুস্তাফিজের অবস্থান ছিল আট নম্বরে। এবার উন্নতি করে তিনি জায়গা করে নিয়েছেন সেরা সাতের তালিকায়। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৬৬৫। এর আগেও তিনি নিয়মিতভাবেই টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ের সেরা দশে ছিলেন।

সর্বশেষ আপডেটে শীর্ষ দশে আরও কয়েকজন বোলারের অবস্থানেও পরিবর্তন এসেছে। আফগানিস্তানের অফস্পিনার মুজিব উর রহমান সবচেয়ে বড় অগ্রগতি দেখিয়েছেন। পাঁচ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন নয় নম্বরে, তার রেটিং পয়েন্ট ৬৫৬।

পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ এক ধাপ উন্নতি করে পাঁচ নম্বরে অবস্থান করছেন। তার রেটিং পয়েন্ট ৬৯১। এ ছাড়া অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস এক ধাপ এগিয়ে এখন আট নম্বরে রয়েছেন।

তবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার বোলারের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছেন ভারতের বরুণ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান (৭৩৭), তৃতীয় স্থানে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৭০২) এবং চতুর্থ স্থানে আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি।