Advertisement

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পেলেন সৌম্য

এশিয়া পোস্ট স্পোর্টস
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পেলেন সৌম্য
সৌম্য সরকার। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দলে যুক্ত হয়েছেন সৌম্য সরকার। আগামীকাল চট্টগ্রামে শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ।

Advertisement

আজ মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে সৌম্যকে দলে নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৩৩ বছর বয়সি বাঁহাতি এই ব্যাটসম্যান বাংলাদেশের হয়ে ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ১৪৬২।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। সহ-অধিনায়ক হিসেবে আছেন তাওহিদ হৃদয়। স্কোয়াডে সৌম্য যুক্ত হওয়ায় বাংলাদেশের ব্যাটিং বিকল্প আরও বাড়ল।

টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আবদুল গাফফার সাকলাইন।

বাংলাদেশ দল

লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আবদুল গাফফার সাকলাইন, সৌম্য সরকার।