logo

আশা ভোসলে স্মরণে ব্রেট লির আবেগঘন বার্তা

আশা ভোসলে স্মরণে ব্রেট লির আবেগঘন বার্তা

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সংগীত জগতে। তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার ব্রেট লি।

২০০৭ সালে একসঙ্গে গান করার অভিজ্ঞতা স্মরণ করে লি জানিয়েছেন, জীবনের একটি বিশেষ মুহূর্ত তিনি ভাগ করে নিতে পেরেছিলেন এই কিংবদন্তির সঙ্গে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় লি বলেন, তিনি আশা ভোসলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন, যা তার কাছে আজীবনের এক স্মরণীয় অভিজ্ঞতা। তার ভাষায়, এত বড় অর্জনের পরও শিল্পীর বিনয় এবং আন্তরিকতা তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল।

লি আরও বলেন, তার চিন্তা এখন ভোসলের পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে রয়েছে। একই সঙ্গে তিনি মনে করেন, এই শিল্পীর অবদান প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকবে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Brett Lee (@brettlee_58)

ক্রিকেটারদের মধ্যে খুব কম জনই এমন সুযোগ পেয়েছেন, যেখানে সংগীতের জগতে প্রবেশ করে কোনো কিংবদন্তির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। ব্রেট লি সেই বিরলদের একজন। ২০০৭ সালে আশা ভোসলের সঙ্গে তার গাওয়া গান ‘ইউ আর দ্য ওয়ান ফর মি’ সে সময় ব্যাপক আলোচিত হয়েছিল।

নিজের আত্মজীবনীতেও এই অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন লি। তিনি লিখেছেন, গানটির শুটিং হয়েছিল ভারত সফরের সময় এবং পুরো প্রক্রিয়াটি ছিল তার কাছে ভীষণ উপভোগ্য। এমনকি গানটির কিছু হিন্দি লাইনও তিনি নিজেই গেয়েছিলেন।

লি জানিয়েছেন, গানটির লিরিক লেখার অভিজ্ঞতাও তার জন্য ছিল নতুন এক দিক উন্মোচনের মতো। খুব অল্প সময়ের মধ্যেই তিনি সেই গান লিখেছিলেন, যা পরবর্তীতে অ্যালবামের অংশ হয়।

আশা ভোসলেকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, তিনি ছিলেন অত্যন্ত নম্র, রসিক এবং অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী একজন মানুষ।

৯২ বছর বয়সে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোসলে। তার মৃত্যুতে ভারতীয় সংগীতাঙ্গনে একটি যুগের অবসান ঘটল।