logo

দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের পূর্ণাঙ্গ সূচি

দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের পূর্ণাঙ্গ সূচি

নামিবিয়ার বিপক্ষে বড় জয় তুলে নিয়ে আইসিসি -টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট পর্বে ওঠা শেষ দল হিসেবে জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান। এর মধ্য দিয়ে পরবর্তী রাউন্ডের আট দলের লাইনআপ ও ম্যাচসূচিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

কলম্বোয় গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে নামিবিয়াকে ১০২ রানে হারিয়ে সুপার এইটে ওঠে পাকিস্তান। ব্যাট হাতে সাহিবজাদা ফারহানের দুর্দান্ত শতক এবং বল হাতে শাদাব খান-উসমান তারিক জুটির নিয়ন্ত্রিত বোলিংয়ে সহজ জয় পায় দলটি। এই ফলের ফলে যুক্তরাষ্ট্রের পরের পর্বে ওঠার সম্ভাবনাও শেষ হয়ে যায়।

কোন গ্রুপ থেকে কারা উঠল

  • গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান
  • গ্রুপ ‘বি’: শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে
  • গ্রুপ ‘সি’: ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড
  • গ্রুপ ‘ডি’: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড

সুপার এইট গ্রুপ বিন্যাস

  • গ্রুপ ১: ভারত, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা
  • গ্রুপ ২: পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা

চলমান আসরের বড় চমক অস্ট্রেলিয়ার বিদায়। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সুপার এইট সূচি (বাংলাদেশ সময়)

তারিখম্যাচভেন্যুসময় 
২১ ফেব্রুয়ারিনিউজিল্যান্ড বনাম পাকিস্তানকলম্বোরাত ৭:৩০
২২ ফেব্রুয়ারিশ্রীলঙ্কা বনাম ইংল্যান্ডকান্ডিবিকেল ৩:৩০
২২ ফেব্রুয়ারিভারত বনাম দক্ষিণ আফ্রিকাআহমেদাবাদরাত ৭:৩০
২৩ ফেব্রুয়ারিওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়েমুম্বাইরাত ৭:৩০
২৪ ফেব্রুয়ারিইংল্যান্ড বনাম পাকিস্তানকান্ডিরাত ৭:৩০
২৫ ফেব্রুয়ারিশ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ডকলম্বোরাত ৭:৩০
২৬ ফেব্রুয়ারিদক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজআহমেদাবাদবিকেল ৩:৩০
২৬ ফেব্রুয়ারিভারত বনাম জিম্বাবুয়েচেন্নাইরাত ৭:৩০
২৭ ফেব্রুয়ারিইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডকলম্বোরাত ৭:৩০
২৮ ফেব্রুয়ারিশ্রীলঙ্কা বনাম পাকিস্তানকলম্বোরাত ৭:৩০
১ মার্চদক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়েআহমেদাবাদবিকেল ৩:৩০
১ মার্চভারত বনাম ওয়েস্ট ইন্ডিজকলকাতারাত ৭:৩০

২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সুপার এইটের লড়াই। প্রতিটি ম্যাচই সেমিফাইনালে ওঠার দৌড়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।