logo

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, দেখে নিন বাংলাদেশের ম্যাচসূচি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, দেখে নিন বাংলাদেশের ম্যাচসূচি

ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে যখন সুপার এইট পর্ব চলছে, তখনই ঘোষণা করা হলো মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণ সূচি। আগামী জুনে ইংল্যান্ডে বসছে ১২ দলের এই আসর, যেখানে অংশ নেবে বাংলাদেশ নারী জাতীয় দল।

গত জানুয়ারিতে অনুষ্ঠিত বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় বাংলাদেশ। গ্রুপপর্ব ও সুপার সিক্স মিলিয়ে সাত ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে মূল পর্বে জায়গা নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতির দল। এবার সেই ধারাবাহিকতা বিশ্বমঞ্চে ধরে রাখাই লক্ষ্য।

আইসিসি মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করেছে। ১২ জুন থেকে শুরু হবে টুর্নামেন্ট। বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘এ’-তে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ—ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডস।

অন্যদিকে, গ্রুপ ‘বি’-তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ১২ জুন এজবাস্টনে—স্বাগতিক ইংল্যান্ডের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাংলাদেশ নিজেদের অভিযান শুরু করবে ১৪ জুন, নেদারল্যান্ডসের বিপক্ষে।

গ্রুপপর্ব চলবে ২৮ জুন পর্যন্ত। এরপর ৩০ জুন ও ২ জুলাই দ্য ওভালে অনুষ্ঠিত হবে দুই সেমিফাইনাল। ৫ জুলাই ঐতিহাসিক লর্ডসে হবে ফাইনাল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসূচি 

তারিখম্যাচভেন্যুসময়
১৪ জুনবাংলাদেশ বনাম নেদারল্যান্ডসএজবাস্টনবিকেল ৩:৩০
১৭ জুনবাংলাদেশ বনাম অস্ট্রেলিয়াহেডিংলিবিকেল ৩:৩০
২০ জুনবাংলাদেশ বনাম পাকিস্তানহ্যাম্পশায়ার বোলসন্ধ্যা ৭:৩০
২৫ জুনবাংলাদেশ বনাম ভারতওল্ড ট্রাফোর্ডসন্ধ্যা ৭:৩০
২৮ জুনবাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকালর্ডসবিকেল ৩:৩০