অস্ট্রেলিয়াকে চাপে রেখে দিন শেষ করল বাংলাদেশ
ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ। প্রথম দুই দিনের দাপট তৃতীয় দিনেও ধরে রেখেছে বাংলাদেশ। এশিয়া পোস্টের লাইভ আপডেটের সাথে থাকার জন্য ধন্যবাদ।

বাংলাদেশের ২২৮ রানের প্রথম ইনিংস লিডের জবাবে তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১৬১ রান। স্বাগতিকরা এখনো পিছিয়ে ৬৭ রানে।
দিনের শেষ ভাগে আর কোনো উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়াকে টিকিয়ে রেখেছেন ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি। গ্রিন ৪৩ এবং ক্যারি ১৯ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ দুটি

মিরাজ ও তাইজুলের নিয়ন্ত্রিত বোলিংয়ে আটকে গেছেন ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি। শেষ ছয় ওভারে মাত্র ১২ রান তুলেছে অস্ট্রেলিয়া। টানা দুই ওভারে এসেছে মাত্র এক রান, যার মধ্যে মিরাজের দশম ওভারটি ছিল মেডেন। ৪৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১৪০ রান। গ্রিন ৩৪ ও ক্যারি ৭ রানে অপরাজিত আছেন।

স্টিভ স্মিথকে ফেরানোর পর অস্ট্রেলিয়ার ব্যাটারদের চাপে রেখেছেন বাংলাদেশের বোলাররা। মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত রান তুলতে পারছেন না ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি। ৪০ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১২৮ রান। গ্রিন ২৬ ও ক্যারি ৩ রানে অপরাজিত আছেন।

স্টিভ স্মিথকে ফিরিয়ে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ক্রিজের বেশ পেছন থেকে করা মিরাজের ফুলার বল সামনে এসে খেলেছিলেন স্মিথ। ফিরতি ক্যাচটি সহজেই তালুবন্দী করেন মিরাজ। ৮৮ বলে ৫ চারে ৪৪ রান করে ফিরেছেন স্মিথ। অস্ট্রেলিয়া হারিয়েছে চতুর্থ উইকেট।

তাসকিন আহমেদের ভেতরে ঢোকা বলে ব্যাটের কানায় লেগে লেগ স্টাম্প ছুঁয়েও বেঁচে গেছেন ক্যামেরন গ্রিন। বেল না পড়ায় উল্টো বাউন্ডারি পান তিনি। ৩২.৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১১২ রান। স্মিথ ৪১ ও গ্রিন ১৭ রানে অপরাজিত আছেন।

লাবুশেনের বিদায়ের পর আর কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৩১ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে একশ পার করেছেন স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন। ৩০ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ১০৪ রান। স্মিথ ৩৯ ও গ্রিন ১১ রানে অপরাজিত আছেন।

লাবুশেনের বিদায়ের পর ক্যামেরন গ্রিনকে নিয়ে ইনিংস সামলাচ্ছেন স্মিথ। ২৩.৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ৮৩ রান। স্মিথ ২৭ ও গ্রিন ৩ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশকে তৃতীয় সাফল্য এনে দিয়েছেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের সোজা বল লেগ সাইডে খেলতে গিয়ে লাইন মিস করেন লাবুশেন। ৫৯ বলে ৩১ রান করা অস্ট্রেলিয়ান ব্যাটারকে বোল্ড করে ফেরান তাইজুল। তখন অস্ট্রেলিয়ার সংগ্রহ ২০ ওভারে ৩ উইকেটে ৭৩ রান।

চা-বিরতির পর ইতিবাচক ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ইনিংস এগিয়ে নিচ্ছিলেন মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ। তাসকিন আহমেদের এক ওভারে ৯ রান তুলে ১৮ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৬০ রান।