এশিয়ান গেমস ক্রিকেট বাংলাদেশের খেলা কবে, দেখে নিন পূর্ণ সূচি

তিন ম্যাচ জিতলেই সোনা। তবে প্রথম ম্যাচে হারলেই শেষ পদকের আশা। জাপানের এশিয়ান গেমসে বাংলাদেশের ছেলে ও মেয়ে দুই ক্রিকেট দলের সামনে সমীকরণটা এমনই। দুদলের লড়াই শুরু হবে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে।
আগে মাঠে নামবে মেয়েরা। ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টায় তাদের প্রতিপক্ষ চীন। জিতলে ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। সেখানে সামনে পড়বে ভারত ও জাপানের ম্যাচের জয়ী দল। মেয়েদের ফাইনাল ও ব্রোঞ্জের ম্যাচ হবে ২২ সেপ্টেম্বর।
ছেলেদের অপেক্ষা একটু বেশি। প্রথম ম্যাচ ২৯ সেপ্টেম্বর সকাল ১১টায়। প্রতিপক্ষও এখনো ঠিক হয়নি। হংকং, মালয়েশিয়া ও ওমানের মধ্যে যে দল ‘বি’ গ্রুপের শীর্ষে থাকবে, তাদের বিপক্ষেই শুরু হবে বাংলাদেশের অভিযান।
পুরুষদের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১০ দল। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। বাকি ছয় দল লড়বে দুটি গ্রুপে। ‘এ’ গ্রুপে আছে আফগানিস্তান, জাপান ও নেপাল। দুই গ্রুপের সেরা দুটি করে দল উঠবে শেষ আটে। মেয়েদের আট দলের প্রতিযোগিতায় কোনো গ্রুপ পর্ব থাকছে না।
জাপানের নিসিন ক্রিকেট মাঠে হবে ম্যাচগুলো। মেয়েদের খেলা শুরু ১৭ সেপ্টেম্বর, ছেলেদের ২৪ সেপ্টেম্বর। পুরুষদের সেমিফাইনাল ১ অক্টোবর। ফাইনাল ও ব্রোঞ্জের ম্যাচ হবে ৩ অক্টোবর। আইসিসি
নিচের সূচিতে সব সময় বাংলাদেশ সময় অনুযায়ী দেওয়া হয়েছে। সময়গুলো অলিম্পিকস ডটকমের সূচি থেকে রূপান্তর করা হয়েছে।
| তারিখ | ম্যাচ | সময় |
|---|---|---|
| ১৭ সেপ্টেম্বর | ভারত-জাপান, কোয়ার্টার ফাইনাল | সকাল ৬টা |
| ১৭ সেপ্টেম্বর | পাকিস্তান–থাইল্যান্ড, কোয়ার্টার ফাইনাল | সকাল ১১টা |
| ১৮ সেপ্টেম্বর | বাংলাদেশ–চীন, কোয়ার্টার ফাইনাল | সকাল ৬টা |
| ১৮ সেপ্টেম্বর | শ্রীলঙ্কা–মালয়েশিয়া, কোয়ার্টার ফাইনাল | সকাল ১১টা |
| ২০ সেপ্টেম্বর | প্রথম সেমিফাইনাল | সকাল ৬টা |
| ২০ সেপ্টেম্বর | দ্বিতীয় সেমিফাইনাল | সকাল ১১টা |
| ২২ সেপ্টেম্বর | ব্রোঞ্জের ম্যাচ | সকাল ৬টা |
| ২২ সেপ্টেম্বর | ফাইনাল | সকাল ১১টা |
| তারিখ | ম্যাচ | সময় |
|---|---|---|
| ২৪ সেপ্টেম্বর | আফগানিস্তান-জাপান | সকাল ৬টা |
| ২৪ সেপ্টেম্বর | হংকং-মালয়েশিয়া | সকাল ১১টা |
| ২৫ সেপ্টেম্বর | হংকং-ওমান | সকাল ৬টা |
| ২৫ সেপ্টেম্বর | আফগানিস্তান-নেপাল | সকাল ১১টা |
| ২৬ সেপ্টেম্বর | জাপান-নেপাল | সকাল ৬টা |
| ২৬ সেপ্টেম্বর | মালয়েশিয়া-ওমান | সকাল ১১টা |
| ২৮ সেপ্টেম্বর | পাকিস্তান–‘বি’ গ্রুপ রানার্সআপ, কোয়ার্টার ফাইনাল | সকাল ৬টা |
| ২৮ সেপ্টেম্বর | ভারত–‘এ’ গ্রুপ রানার্সআপ, কোয়ার্টার ফাইনাল | সকাল ১১টা |
| ২৯ সেপ্টেম্বর | শ্রীলঙ্কা–‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন, কোয়ার্টার ফাইনাল | সকাল ৬টা |
| ২৯ সেপ্টেম্বর | বাংলাদেশ–‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন, কোয়ার্টার ফাইনাল | সকাল ১১টা |
| ১ অক্টোবর | প্রথম সেমিফাইনাল | সকাল ৬টা |
| ১ অক্টোবর | দ্বিতীয় সেমিফাইনাল | সকাল ১১টা |
| ৩ অক্টোবর | ব্রোঞ্জের ম্যাচ | সকাল ৬টা |
| ৩ অক্টোবর | ফাইনাল | সকাল ১১টা |


