logo
Advertisement

এগিয়ে এলো বিপিএল ফাইনাল

এশিয়া পোস্ট নিউজ
এগিয়ে এলো বিপিএল ফাইনাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের ফাইনালের সময় পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৩ জানুয়ারি (শুক্রবার) শিরোপা নির্ধারণী ম্যাচটি এখন শুরু হবে সন্ধ্যা ৬টায়—আগের নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে। শনিবার রাতে বিসিবি এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে।

Advertisement

বোর্ড সূত্র জানিয়েছে, সার্বিক আয়োজন, সম্প্রচার পরিকল্পনা ও দর্শক সুবিধা বিবেচনায় রেখেই সময় এগিয়ে আনা হয়েছে। ফাইনালের দিন দুপুরে কোনো ম্যাচ না থাকায় আগেভাগে শুরু করতে কোনো বাধা নেই বলেও জানিয়েছে আয়োজকরা।

এদিকে প্লে-অফের তিনটি ম্যাচের জন্য রাখা রিজার্ভ ডে বাতিল করা হয়েছে। তবে ফাইনালের জন্য পরদিন ২৪ জানুয়ারি (শনিবার) রিজার্ভ ডে বহাল থাকছে।

বিপিএলের বাকি ম্যাচের সূচি

২০ জানুয়ারি, মঙ্গলবার

এলিমিনেটর (দুপুর ১টা): রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটানস

কোয়ালিফায়ার–১ (সন্ধ্যা ৬টা): রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস

২১ জানুয়ারি, বুধবার

কোয়ালিফায়ার–২ (সন্ধ্যা ৬টা): কোয়ালিফায়ার–১ এর পরাজিত দল বনাম এলিমিনেটরের জয়ী দল

২৩ জানুয়ারি, শুক্রবার

ফাইনাল (সন্ধ্যা ৬টা): কোয়ালিফায়ার–১ বিজয়ী বনাম কোয়ালিফায়ার–২ বিজয়ী

কোয়ালিফায়ার–১ জয়ী দল সরাসরি ফাইনালে যাবে, আর এলিমিনেটর জয়ী দল কোয়ালিফায়ার–২ জিতে দ্বিতীয় ফাইনালিস্ট হবে।

বিপিএলের এই চার ম্যাচেই নির্ধারিত হবে এবারের চ্যাম্পিয়ন—যার দিকে এখন তাকিয়ে পুরো ক্রিকেটপ্রেমী দেশ।

বিষয় :