জুলাই আন্দোলনে নিহতদের নিয়ে যা বললেন সাকিব

দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জুলাই আন্দোলনে নিহতদের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাকিব আল হাসান। দ্য ডেইলি স্টারকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেন তিনি।
সাকিব স্পষ্ট ভাষায় জানান, যে কোনো মৃত্যুই বেদনাদায়ক এবং অপ্রত্যাশিত। তার মতে, প্রতিটি জীবনের মূল্য রয়েছে এবং এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।
তিনি বলেন, ‘কোনো মৃত্যুই কাম্য নয়, প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক। প্রতিটি জীবনই অমূল্য।’
নিহতদের ঘটনায় নিরপেক্ষ তদন্তের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। তার মতে, প্রতিটি ঘটনার সুষ্ঠু অনুসন্ধান হওয়া প্রয়োজন এবং দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি চাই প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হয়ে বিচার নিশ্চিত করা হোক। কিন্তু কাউকে যেন অন্যায়ভাবে ফাঁসানো না হয়।’
উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিব আল হাসানের বিরুদ্ধে খুন, আর্থিক অনিয়ম, শেয়ারবাজার কারসাজি ও দুর্নীতিসহ একাধিক মামলা রয়েছে এবং কিছু ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে, যার কারণে এখনো দেশে ফিরতে পারেননি তিনি