logo
Advertisement

নারী বিপিএলের প্রথম আসরের উদ্বোধনী ভেন্যু বগুড়া

এশিয়া পোস্ট নিউজ
নারী বিপিএলের প্রথম আসরের উদ্বোধনী ভেন্যু বগুড়া

পুরুষদের ১২তম বিপিএলের পর এবার প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আগামী ৪ এপ্রিল পর্দা উঠবে এই টুর্নামেন্টের। প্রথম আসরটি শুরু হবে উত্তরবঙ্গের ভেন্যু বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। জানা গেছে, নারী বিপিএলের প্রথম আসরে অংশগ্রহণ করবে তিনটি দল। ফ্র্যাঞ্চাইজিগুলো এখনো চূড়ান্ত না হলেও সূচি ঠিক করে ফেলেছে বিসিবি। 

Advertisement

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান এশিয়া পোস্টকে বলেন, বিসিবি আমাদের একটা সূচি পাঠিয়েছে। যেখানে টুর্নামেন্টের প্রথম তিন দিনের খেলা হবে বগুড়ার মাঠে। টিম-১, টিম-২ এবং টিম-৩ এভাবে নির্ধারণ করা একটি সূচি পাঠানো হয়েছে আমাদের কাছে। 

সূচি অনুয়ায়ী, ৪, ৫ ও ৬ এপ্রিল টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এরপর ৯, ১০ ও ১১ এপ্রিল পরবর্তী তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের স্টেডিয়ামে। দুই ভেন্যুর পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল নিয়ে আগামী ১৪ এপ্রিল ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে। 

প্রথম আসর হলেও নারী বিপিএলে বেশ কিছু বিদেশি তারকা দেখা যাবে। বিসিবির পরিকল্পনা আছে প্রত্যেকটা ম্যাচ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করার। তবে গ্যালারিতে বসে খেলা দেখার জন্য দর্শকদের টিকিট কাটতে হবে কি না সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বিষয় :