logo

২০০ টাকাতেই দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের শেষ ওয়ানডে

২০০ টাকাতেই দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের শেষ ওয়ানডে

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ লড়াই অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচের টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ঘোষণা অনুযায়ী, সবচেয়ে কম দামে খেলা দেখার সুযোগ থাকছে পূর্ব গ্যালারিতে, যেখানে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। পশ্চিম গ্যালারির টিকিট পাওয়া যাবে ৩০০ টাকায়। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড এবং শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিটের দাম রাখা হয়েছে ৬০০ টাকা করে।

এ ছাড়া পূর্ব ও পশ্চিম দিকের গ্র্যান্ড স্ট্যান্ডে বসতে হলে গুনতে হবে ২৫০০ টাকা। একই দামে পাওয়া যাবে প্যাভিলিয়ন এন্ডের ছাদ-সংলগ্ন আসনের টিকিটও, যা এই ম্যাচের সর্বোচ্চ মূল্যমানের বিভাগ।

সিরিজের লড়াই এখন জমে উঠেছে। মিরপুরে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড ২৬ রানে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নিয়ে সমতায় ফিরেছে বাংলাদেশ। ফলে চট্টগ্রামের ম্যাচটি হয়ে উঠছে সিরিজ নির্ধারণী।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ ম্যাচটি ২ মে অনুষ্ঠিত হবে মিরপুরে। টি-টোয়েন্টির প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।