logo
Advertisement

মধ্যপ্রাচ্য উত্তেজনায় স্থগিত আইসিসির বৈঠক

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
মধ্যপ্রাচ্য উত্তেজনায় স্থগিত আইসিসির বৈঠক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনেও। ২৫–২৭ মার্চ কাতারের দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করা হয়েছে।

আইসিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকটি এখন এপ্রিল মাসে আয়োজন করা হতে পারে, যদিও নতুন তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

দোহায় নির্ধারিত এই সভায় আইসিসি বোর্ড পরিচালক, বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী, কমিটি সদস্য ও সংস্থার শীর্ষ কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা ছিল। বৈঠকে বিশ্ব ক্রিকেটের বর্তমান ও ভবিষ্যৎ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

এর আগে ফেব্রুয়ারিতে আইসিসি জানিয়েছিল, কাতারের ক্রিকেট কার্যক্রম ও দেশটির ক্রীড়া অবকাঠামোর সঙ্গে তাদের সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবেই দোহাকে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে। এতে কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন ও কাতারের অলিম্পিক কমিটির সঙ্গে আইসিসির সহযোগিতার কথাও উল্লেখ করা হয়েছিল।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে আহমেদাবাদে বেশ কয়েকজন ক্রিকেট প্রশাসক উপস্থিত থাকার কথা রয়েছে। আইসিসি সভাপতি জয় শাহর শহরে অনুষ্ঠিত ফাইনাল দেখতে নিউজিল্যান্ড ক্রিকেটের চেয়ারম্যান রজার টু’স সহ বিভিন্ন বোর্ডের প্রতিনিধিরা স্টেডিয়ামে থাকতে পারেন।

তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এই সময়ে মেলবোর্নে থাকায় তার উপস্থিতি নিয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে পিসিবির চেয়ারম্যান মহসিন নকভি উপস্থিত থাকছেন না বলেও জানা গেছে।