logo

লিটনরা বিশ্বকাপে না খেললেও থাকছেন বাংলাদেশি আম্পায়াররা

লিটনরা বিশ্বকাপে না খেললেও থাকছেন বাংলাদেশি আম্পায়াররা

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বাংলাদেশ দল নিরাপত্তাজনিত টুর্নামেন্টে অংশ না নিলেও বিশ্বকাপে দায়িত্বপালন করবেন বাংলাদেশের দুই আম্পায়ার।

এলিট প্যানেল থেকে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং আইসিসি আন্তর্জাতিক প্যানেল থেকে গাজী সোহেলকে ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে মাঠে না থাকলেও বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকছে আম্পায়ারিং বিভাগে।

আইসিসির ঘোষিত তালিকায় ছয়জন ম্যাচ রেফারি অন্তর্ভুক্ত হয়েছেন। তারা হলেন— ডিন কস্কার, ডেভিড গিলবার্ট, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন এবং জাভাগাল শ্রীনাথ।

এ ছাড়া বিশ্বকাপের জন্য মোট ২৪ জন আম্পায়ারকে মনোনীত করেছে আইসিসি। তালিকায় রয়েছেন রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবরো, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, নিতিন মেনন, পল রাইফেল, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফসহ বিশ্বের শীর্ষ আম্পায়াররা।

বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এলিট প্যানেলের সদস্য হিসেবে এবং গাজী সোহেল আইসিসি প্যানেল থেকে দায়িত্ব পালন করবেন।