Advertisement

বিসিবি নির্বাচনের তপশিল-ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

এশিয়া পোস্ট স্পোর্টস
বিসিবি নির্বাচনের তপশিল-ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
বিসিবি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের তপশিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। ছয়জন কাউন্সিলর মঙ্গলবার (০২ মে) রিটটি দায়ের করেন।

Advertisement

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়েছে।

আগামী ৭ জুন বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন হওয়ার কথা। গত ১৬ মে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। ওই তপশিল অনুযায়ী, ভোটগ্রহণ শেষে একই দিন ফল প্রকাশের কথা রয়েছে।

এরপর ১৭ মে বিকেল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তপশিল ও ভোটার তালিকাকে ঘিরেই আদালতের দ্বারস্থ হয়েছেন রিটকারী কাউন্সিলররা।

বিসিবি নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হওয়ার কথা। এর বাইরে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আরও দুজন পরিচালক বোর্ডে আসবেন। মোট ২৫ পরিচালকের ভোটে নির্বাচিত হবেন বিসিবির সভাপতি।

নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। গত ১৩ মে এই কমিশন গঠন করা হয়। কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ও সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।

বিসিবি নির্বাচনের তপশিল-ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট