logo

শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ে টাইগাররা, একাদশে দুই পরিবর্তন

শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ে টাইগাররা, একাদশে দুই পরিবর্তন

চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। ফলে আগে ব্যাটিং করছে মেহেদী হাসান মিরাজের বাংলাদেশ।

ম্যাচকে সামনে রেখে দুই দলই একাদশে পরিবর্তন এনেছে। নিউজিল্যান্ড দলে ব্লেয়ার টিকনারের জায়গায় সুযোগ পেয়েছেন বেন লিস্টার। অন্যদিকে বাংলাদেশ একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম, বাইরে গেছেন রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ।

চট্টগ্রামের আবহাওয়া নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও ম্যাচ শুরুর সময় আকাশ পরিষ্কার রয়েছে। পূর্ণ ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি।

এই ভেন্যুতে সাম্প্রতিক পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে। শেষ চার ম্যাচের তিনটিতেই রান তাড়া করে জিতেছে স্বাগতিকরা। তাই টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত ম্যাচের গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

নিউজিল্যান্ড দলে অভিজ্ঞতার ঘাটতি থাকলেও হেনরি নিকোলস, উইল ইয়াং ও ল্যাথামের মতো ক্রিকেটারদের ওপর ভরসা করছে তারা।

চট্টগ্রামের উইকেট তুলনামূলক ব্যাটিং সহায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে দুই দলের ব্যাটসম্যানদের জন্য বড় ইনিংস খেলার সুযোগ তৈরি হতে পারে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ডিন ফক্সক্রফট, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, বেন লিস্টার, উইল ও’রউরকে, জেডন লেনক্স।