হৃদয়কে অধিনায়ক করে জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা

এশিয়া পোস্ট স্পোর্টস
হৃদয়কে অধিনায়ক করে জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা
হৃদয়কে অধিনায়ক করা হয়েছে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজের জন্য। ছবি; সংগৃহীত

জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলে অধিনায়ক করা হয়েছে তাওহীদ হৃদয়কে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে বিসিবি। দলে আছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী ও কাজী নুরুল হাসান সোহান।

স্পিন বিভাগে রাখা হয়েছে শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও রিশাদ হোসেনকে। পেস আক্রমণে আছেন শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মো. সাইফ উদ্দিন ও আবদুল গাফফার সাকলাইন।

তিন ম্যাচের সিরিজের সব ম্যাচ হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে। প্রথম টি-টোয়েন্টি ১৫ জুলাই। দ্বিতীয় ম্যাচ ১৭ জুলাই এবং তৃতীয় ম্যাচ ১৯ জুলাই। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল:

তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, সাইফ উদ্দিন ও আবদুল গাফফার সাকলাইন।

সিরিজ সূচি:

প্রথম টি-টোয়েন্টি: ১৫ জুলাই, কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে

দ্বিতীয় টি-টোয়েন্টি: ১৭ জুলাই, কুইন্স স্পোর্টস ক্লাব

তৃতীয় টি-টোয়েন্টি: ১৯ জুলাই, কুইন্স স্পোর্টস ক্লাব