logo

রিশাদের প্রশংসায় পঞ্চমুখ সোধি

রিশাদের প্রশংসায় পঞ্চমুখ সোধি

বাংলাদেশের উদীয়মান লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে প্রশংসার শেষ নেই। এবার সেই তালিকায় যোগ দিলেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ লেগ স্পিনার ইশ সোধি।

চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে সোধি বলেন, ‘অস্ট্রেলিয়ায় গিয়ে বিগ ব্যাশে ও যেভাবে বোলিং করেছে, তাতেই বোঝা যায় সে কতটা বহুমুখী প্রতিভার লেগ স্পিনার।’

রিশাদের বোলিং বৈশিষ্ট্য নিয়েও আলাদা করে কথা বলেন এই কিউই স্পিনার। তার মতে, ‘এশিয়ার অনেক লেগ স্পিনার সাধারণত নিচু থেকে বল ছাড়ে এবং ফ্ল্যাট বোলিং করে। কিন্তু রিশাদ একটু ভিন্ন। সে বলের ওপর জোর দিয়ে বাউন্স আদায় করতে পারে।’

সোধি আরও যোগ করেন, ‘সত্যি বলতে, এই অঞ্চলে অনেক দিন এমন ধরনের লেগ স্পিনার দেখা যায়নি।’

২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই আলোচনায় আছেন রিশাদ। বিগ ব্যাশে গিয়ে স্পিনারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকার করাও তার প্রতিভার প্রমাণ হিসেবে দেখছেন অনেকেই।

যদিও এখন পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টিতেই সীমাবদ্ধ আছেন এই লেগ স্পিনার, তবুও তাকে টেস্ট ক্রিকেটে দেখার আশা প্রকাশ করেছেন সোধি। 

‘আমার মনে হয় তার সামনে বড় ভবিষ্যৎ আছে। আশা করি, সে টেস্ট দলেও জায়গা করে নেবে,’ বলেন তিনি।