ওয়ানডে সিরিজ নিজেদের করে নিলেও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হোঁচট খেল বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেয়া ১৩২ রানের সহজ লক্ষ্য ১০ বল হাতে রেখেই টপকে যায় সফরকারীরা। কুপার কনোলি ২৭ বলে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন। অভিষেকে দুটি উইকেট নেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন।

অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষিক্ত ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার নিখিল চৌধুরীকে সাজঘরে পাঠিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বিগ ব্যাশে দুজন একই দলে খেলেন।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সহজ জয়ের পথে টিম অস্ট্রেলিয়া। ২৯ বলে সফরকারীদের দরকার মাত্র ২০ রান। হাতে রয়েছে ৬ উইকেট।

২৭ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলা কুপার কনোলি ফিরেছেন সাকলাইনের শিকার হয়ে। নিজের অভিষেকে অজি তারকার উইকেট নিলেন টাইগার পেস বোলিং অলরাউন্ডার।

১৩১ রানের পুঁজি নিয়ে লড়াই জমিয়ে তুলতে পারছে না বাংলাদেশ। ৬ ওভারে অস্ট্রেলিয়ার দুটি উইকেটের পতন ঘটালেও ৪৭ রান তুলে ভালো অবস্থানে স্বাগতিকরা। তৃতীয় ওয়ানডের জয়ের নায়ক কুপার কনোলি খেলছেন আগ্রাসী মেজাজে। ১৩ বলে ২১ রানে অপরাজিত আছেন।

৮ নম্বরে নামা শেখ মেহেদীর ব্যাটে এলো সর্বোচ্চ ২৯ রান। তিনি অপরাজিত থাকলেও বাংলাদেশের সংগ্রহটা বড় হলো না। চট্টগ্রামের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১ ওভার আগেই ১৩১ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা।

স্বীকৃত ব্যাটার সবাই ফিরে গেছেন সাজঘরে। বোলারদের কাঁধে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখার সময় অজিদের বিপক্ষে স্বাগতিকদের সংগ্রহ ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান।

তৃতীয় ওভারে ক্যাচ তুলে দিয়ে তানজিদ তামিমের ১০ (৯) ফেরার পর পঞ্চম ওভারে আলগা শট খেলতে গিয়ে আউট হন সাইফ হাসানও ২০ (১৪)। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ৫২ রান।

এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে বিপিএলে আলো ছড়ানো আব্দুল গাফফার সাকলাইনের। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের দলে থাকলেও একাদশে সুযোগ মেলেনি তার।

ওয়ানডে সিরিজে পেশিতে চোট পাওয়ায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না নিয়মিত অধিনায়ক লিটন দাসের। তার বদলে প্রথমবার দলকে নেতৃত্ব দিচ্ছেন ব্যাটার তাওহীদ হৃদয়। লিটনের অনুপস্থিতিতে কিপিংয়ের দায়িত্ব উঠেছে পারভেজ ইমনের কাঁধে।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

.png)