logo

বাংলাদেশকে ৪ উইকেট হারাল অস্ট্রেলিয়া

১৭ জুন ২০২৬, ০৫: ২০ পিএম
হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু

ওয়ানডে সিরিজ নিজেদের করে নিলেও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হোঁচট খেল বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেয়া ১৩২ রানের সহজ লক্ষ্য ১০ বল হাতে রেখেই টপকে যায় সফরকারীরা। কুপার কনোলি ২৭ বলে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন। অভিষেকে দুটি উইকেট নেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন।

১৭ জুন ২০২৬, ০৫: ১১ পিএম
নিখিল চৌধুরীকে ফেরালেন রিশাদ

অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষিক্ত ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার নিখিল চৌধুরীকে সাজঘরে পাঠিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বিগ ব্যাশে দুজন একই দলে খেলেন।

১৭ জুন ২০২৬, ০৪: ৫৮ পিএম
জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সহজ জয়ের পথে টিম অস্ট্রেলিয়া। ২৯ বলে সফরকারীদের দরকার মাত্র ২০ রান। হাতে রয়েছে ৬ উইকেট।

১৭ জুন ২০২৬, ০৪: ৪০ পিএম
সাকলাইনের শিকার কুপার কনোলি

২৭ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলা কুপার কনোলি ফিরেছেন সাকলাইনের শিকার হয়ে। নিজের অভিষেকে অজি তারকার উইকেট নিলেন টাইগার পেস বোলিং অলরাউন্ডার।

১৭ জুন ২০২৬, ০৪: ১৬ পিএম
পাওয়ার প্লে’র ৬ ওভারে ভালো অবস্থানে অস্ট্রেলিয়া

১৩১ রানের পুঁজি নিয়ে লড়াই জমিয়ে তুলতে পারছে না বাংলাদেশ। ৬ ওভারে অস্ট্রেলিয়ার দুটি উইকেটের পতন ঘটালেও ৪৭ রান তুলে ভালো অবস্থানে স্বাগতিকরা। তৃতীয় ওয়ানডের জয়ের নায়ক কুপার কনোলি খেলছেন আগ্রাসী মেজাজে। ১৩ বলে ২১ রানে অপরাজিত আছেন।

১৭ জুন ২০২৬, ০৩: ৩৫ পিএম
১৩১ রানে অলআউট বাংলাদেশ

৮ নম্বরে নামা শেখ মেহেদীর ব্যাটে এলো সর্বোচ্চ ২৯ রান। তিনি অপরাজিত থাকলেও বাংলাদেশের সংগ্রহটা বড় হলো না। চট্টগ্রামের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১ ওভার আগেই ১৩১ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা।

১৭ জুন ২০২৬, ০৩: ১৯ পিএম
১০০ রানে পৌঁছাতেই নেই ৮ উইকেট

স্বীকৃত ব্যাটার সবাই ফিরে গেছেন সাজঘরে। বোলারদের কাঁধে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখার সময় অজিদের বিপক্ষে স্বাগতিকদের সংগ্রহ ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান।

১৭ জুন ২০২৬, ০২: ৪০ পিএম
দুই ওপেনারকে হারিয়ে পাওয়ার-প্লে শেষ বাংলাদেশের

তৃতীয় ওভারে ক্যাচ তুলে দিয়ে তানজিদ তামিমের ১০ (৯) ফেরার পর পঞ্চম ওভারে আলগা শট খেলতে গিয়ে আউট হন সাইফ হাসানও ২০ (১৪)। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ৫২ রান।

১৭ জুন ২০২৬, ০২: ০০ পিএম
আব্দুল গাফফার সাকলাইনের অভিষেক

এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে বিপিএলে আলো ছড়ানো আব্দুল গাফফার সাকলাইনের। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের দলে থাকলেও একাদশে সুযোগ মেলেনি তার।

১৭ জুন ২০২৬, ০১: ৫৭ পিএম
চোটে ছিটকে গেছেন লিটন, অধিনায়কত্বে হৃদয়

ওয়ানডে সিরিজে পেশিতে চোট পাওয়ায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না নিয়মিত অধিনায়ক লিটন দাসের। তার বদলে প্রথমবার দলকে নেতৃত্ব দিচ্ছেন ব্যাটার তাওহীদ হৃদয়। লিটনের অনুপস্থিতিতে কিপিংয়ের দায়িত্ব উঠেছে পারভেজ ইমনের কাঁধে।

১৭ জুন ২০২৬, ০১: ৪৯ পিএম
টস আপডেট

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।