logo

বিসিবির নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের দল ঘোষণা, দেখে নিন কে কোন দলে

বিসিবির নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের দল ঘোষণা, দেখে নিন কে কোন দলে

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপ ২০২৬’–এর জন্য তিন দলের স্কোয়াড ঘোষণা করেছে। বিশ্বকাপ না খেলায় দেশের ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্যে রাখতে এই বিশেষ আসরের আয়োজন করা হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টুর্নামেন্টটি।

বিশ্বকাপ থেকে বাংলাদেশ নাম প্রত্যাহার করায় সেসময় খেলোয়াড়দের ব্যস্ত রাখতেই এই উদ্যোগ নিয়েছে বিসিবি। তিন দল নিয়ে অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত এই আসর। রোববার আনুষ্ঠানিকভাবে দলগুলোর তালিকা প্রকাশ করা হয়।

ধুমকেতু একাদশ

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

দুর্বার একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ, আল ফাহাদ।

দুরন্ত একাদশ

আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।

তিন দলের এই টুর্নামেন্টে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের পাশাপাশি উঠতি প্রতিভাদেরও দেখা যাবে। বিসিবির আশা, স্বল্প পরিসরের এই প্রতিযোগিতা খেলোয়াড়দের ম্যাচ–ফিটনেস ও পারফরম্যান্স ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।