logo

লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য টাইগ্রেসদের দল ঘোষণা

লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য টাইগ্রেসদের দল ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলের নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি, আর সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন নাহিদা আক্তার।

দলে জায়গা পেয়েছেন দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, ঋতু মনি, শর্না আক্তার, রাবেয়া খান, সারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা এবং জুয়ারিয়া ফেরদৌস।

স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ফারজানা হক, শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন ও তাজনেহারকে।

সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচ ২৮ এপ্রিল, দ্বিতীয় ম্যাচ ৩০ এপ্রিল এবং তৃতীয় ও শেষ ম্যাচ ২ মে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, ঋতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা এবং জুয়ারিয়া ফেরদৌস।