logo

২০০ টাকাতেই দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ

২০০ টাকাতেই দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ

বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৮ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। প্রস্তুতি শেষে ১১ মার্চ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ, একই ভেন্যুতে।

এই সিরিজ সামনে রেখে ইতোমধ্যে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দর্শকরা সবচেয়ে কম ২০০ টাকায় ইস্টার্ন গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন।

এছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। ক্লাব হাউসে বসে খেলা দেখতে খরচ করতে হবে ৬০০ টাকা।

এর বাইরে ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট ১০০০ এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিট ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সবচেয়ে বেশি দাম ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের, যেখানে লোয়ার ও আপার গ্যালারিতে বসে খেলা দেখতে দর্শকদের ২০০০ টাকা গুনতে হবে।

বিসিবি জানিয়েছে, সিরিজের টিকিট ইতোমধ্যে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। অনলাইনে [www.gobcbticket.com.bd](http://www.gobcbticket.com.bd) ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে টিকিট কেনা যাবে। একই সঙ্গে গোবিসিবি টিকিট অ্যাপ ব্যবহার করেও দর্শকরা সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন।

টিকিটের মূল্য তালিকা

* গ্র্যান্ড স্ট্যান্ড — ২০০০ টাকা
* ইন্টারন্যাশনাল লাউঞ্জ — ১২০০ টাকা
* ইন্টারন্যাশনাল গ্যালারি — ১০০০ টাকা
* ক্লাব হাউস — ৬০০ টাকা
* শহীদ আবু সাঈদ স্ট্যান্ড — ৪০০ টাকা
* নর্দার্ন গ্যালারি — ৪০০ টাকা
* ইস্টার্ন গ্যালারি — ২০০ টাকা